একসঙ্গে দৌড়ালেন হাজার নারী, সঙ্গে শিশুরাও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩২ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
ভোরের আলো তখনও ফোটেনি। শীতের হালকা কুয়াশায় মোড়া হাতিরঝিল লেক যেন নিঃশব্দ এক দৃশ্যপট। নেই চিরচেনা যানজট, নেই কোলাহল। লেকঘেঁষা সড়ক দেখে মনে হচ্ছিল রাজধানীবাসী এখনও ঘুমে আচ্ছন্ন। তবে সময় গড়াতেই বোঝা গেল, গতকাল শুক্রবারের এই ভোরটা অন্যরকম।
হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে জমতে শুরু করে ভিড়। কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভাসমান মুক্তমঞ্চটি মুহূর্তের মধ্যে কোলাহলে মুখর হয়ে ওঠে। একই রঙের পোশাকে কয়েকশ নারী ও শিশু দৌড়ের আগে অনুশীলন করছিল। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউবা পরিবার নিয়ে। দ্বিতীয়বারের মতো নারীদের জন্য এই ম্যারাথনের আয়োজন করেছে ‘অ্যাক্টিভ পালস বাংলাদেশ’।
ঘড়ির কাঁটায় সাড়ে ৬টা বাজতেই আয়োজকদের ঘোষণা– সবাই ট্র্যাকে যাওয়ার জন্য প্রস্তুত হোন।
সাত ও দুই কিলোমিটারের দুটি ইভেন্ট। দৌড় শুরুর আগে বাজানো হলো জাতীয় সংগীত। এরপর কাউন্টডাউন। মুহূর্তেই ট্র্যাকে নামলেন এক হাজার নারী। সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারী– পাঁচ বছরের শিশু থেকে শুরু করে সত্তোর্ধ্ব নারী। দুই কিলোমিটারে অংশ নেন ৩০০ জন, সাত কিলোমিটারে ৭০০ জন। সকাল পৌনে ৭টায় শুরু হয় দৌড়।
ট্র্যাকে অনেকের মাঝে নজর কাড়ে ছয় বছরের ছোট্ট শিশু। পরিচয় জানতে চাইলে চটপট উত্তরে জানাল– ওর নাম ওয়াসেনাথ বিনতে কবির। মা জাকিয়া ফারজানা ও আট বছরের বোন ওয়ানিয়া বিনতে কবিরের সঙ্গে সেও নেমেছে ট্র্যাকে।
দৌড় শেষ করে দুই বোন গিয়ে দাঁড়ায় অপেক্ষমাণ বাবার পাশে। বাবা ফজলুর কবির বলেন, পরিবারের সবাই দৌড় ভালোবাসেন। বড় মেয়ে আগেও একাধিক ম্যারাথনে অংশ নিয়েছে। শুক্রবারের দৌড়ের জন্য ভোর ৪টা থেকেই প্রস্তুতি শুরু। মিরপুর ডিওএইচএস থেকে রওনা হয়ে সকাল ৬টার মধ্যেই হাতিরঝিলে পৌঁছে যান তারা। মিরপুর ক্যান্ট পাবলিক স্কুলে নার্সারিতে পড়ে ওয়াসেনাথ, আর বোন ওয়ানিয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ফজলুর কবির বলেন, আমার স্ত্রীও এখন পর্যন্ত চারটি ম্যারাথনে অংশ নিয়েছে। সময় পেলে ঘুরতে পছন্দ করে পরিবারের সদস্যরা। বাবার পাশে দাঁড়ানো ওয়াসেনাথ বলল, ‘আপুকে নিয়ে আমার দৌড় শেষ। মায়ের জন্য অপেক্ষা করছি। আবার দৌড়াব।’
আরও অনেক শিশুও তাদের মা-বাবার সঙ্গে শীত উপেক্ষা করে হাতিরঝিলে দৌড়াতে আসে। শেষে মেডেল গলায় পরানোর সময় ওদের মুখে ছিল হাসির ঝিলিক। আয়োজনের শেষ পর্বে ছিল র্যাফেল ড্র।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেল, ২০২৩ সাল থেকে অ্যাক্টিভ পালস বাংলাদেশের যাত্রাটা শুরু। এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ১৪টি লাইভ ম্যারাথনের আয়োজন করেছে তারা। ২০২৫ সালে নারীদের অংশগ্রহণে প্রথম ম্যারাথনের পর এবার হলো দ্বিতীয় আয়োজন।
এবারের ম্যারাথনের মূল লক্ষ্য– সুস্বাস্থ্য ও সুস্থতা, নারী-পুরুষ নির্বিশেষে সমান অধিকার এবং সক্রিয় জীবনধারা গড়ে তোলা। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ উইম্যান্স নেটওয়ার্ক ও জেসিআই বাংলাদেশ। পৃষ্ঠপোষকতায় ছিল সাফোলা অ্যাক্টিভ প্লাস।
অ্যাক্টিভ পালস বাংলাদেশের কো-ফাউন্ডার মোরছালিন আহমেদ বলেন, দৌড়ের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। দৌড় মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি আত্মবিশ্বাসী করে তোলে।
এদিন শীতের ভোরে হাতিরঝিল শুধু দৌড়ের ট্র্যাকই ছিল না; সেখানে ফুটে ওঠে নারীর শক্তি, পরিবার আর সক্রিয় জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








