একসঙ্গে ৬ সন্তানের জন্ম, দেড় ঘণ্টা পর মারা গেল সবাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক ও নার্সিং হোমে তিনি সন্তানদের জন্ম দেন। তবে জন্মের দেড় ঘণ্টা পর নবজাতকদের মৃত্যু হয়।
হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরা বলেন, ‘তাসলিমা আক্তার গর্ভধারণের সাড়ে তিন মাস থেকে আমার তত্ত্বাবধানে ছিলেন। সাড়ে ৫ মাসের সময় তিনি জরায়ুর সমস্যা নিয়ে আসেন। পরীক্ষা করে একেক সন্তানের পজিশন একেক রকম পাওয়া যায়। এ কারণে জরুরি ভিত্তিতে ডেলিভারির সিদ্ধান্ত নিতে হয়।’
তিনি আরও বলেন, অপরিণত হওয়ায় মাত্র দেড় ঘণ্টা জীবিত থাকার পর ছয় নবজাতকের মৃত্যু হয়। এর মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে ছিল। তাদের ওজন ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে ছিল। তবে তাদের মা সুস্থ রয়েছেন।
তাসলিমা আক্তার বলেন, ‘আমি কল্পনাও করিনি এমন কিছু ঘটবে। সবই আল্লাহর ইচ্ছা।’
তসলিমা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- পবিত্র শবে বরাত আজ
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা






