ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৩:৫৬:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

একুশে ফেব্রুয়ারি সকাল ৮টায় শুরু হবে বইমেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা শুরু হবে সকাল ৮টা থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির পরিচালক ও মেলার সদস্য সচিব জালাল আহমেদ।

সাধারণত একুশে ফেব্রুয়ারিতে মেলায় লোক সমাগম সবচেয়ে বেশি হয়। যে কারণে সেদিন মেলা সকাল ৮টায় শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। সেভাবেই প্রস্তুতি নিয়েছে বাংলা একাডেমি।

জালাল আহমেদ বলেন, একুশে ফেব্রুয়ারিতে বই মেলায় বিপুলসংখ্যক মানুষ আসে। একুশে ফেব্রুয়ারিকে মাথায় রেখেই আমরা বইমেলার পুরো আয়োজন করে থাকি। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির ভেতরে যে খোলা জায়গা রাখা হয়েছে, তা কিন্তু সেই হিসেব করেই। মানুষ যেন সহজে চলাফেরা করতে পারে। একুশে ফেব্রুয়ারিতে মানুষ সকাল আটটার আগে থেকে বই মেলায় ঢোকার চেষ্টা করে, দীর্ঘ লাইন লেগে যায়। প্রবেশ পথগুলোতে তাদের যেন অসুবিধা না হয় সেজন্য সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে আমরা আলোচনা করেছি।

তিনি আরও বলেন, একুশে ফেব্রুয়ারি যেহেতু শুক্রবার, সেই হিসাবে সেদিন শিশুপ্রহরও রয়েছে। শিশুরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেজন্য আমাদের বিশেষ কর্মীবাহিনী থাকবে। সেদিন পুলিশের সংখ্যাও বাড়ানো হবে। আমাদের প্রচার মাধ্যমের যে ব্যবস্থা রয়েছে, সেখানে এ বিষয়টির ওপর সার্বক্ষণিক প্রচারের নজর রাখা হবে।

মেলায় কেউ হারিয়ে গেলে তাদের দ্রুত খুঁজে বের করা হবে জানিয়ে জালাল আহমেদ বলেন, যারা রেডিও ওয়েভ নিয়ে কাজ করে তাদের অনেক ভলান্টিয়ার মেলার মাঠজুড়ে থাকবে। কোনও শিশু, বৃদ্ধ বা যেকোনও মানুষ যদি হারিয়ে যায়, তাদেরকে যেন দ্রুত খুঁজে সুনির্দিষ্ট অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া যায় সে জন্যই তাদের রাখা হয়েছে।

-জেডসি