এক ইলিশের দাম ৬ হাজার টাকা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ছয় হাজার টাকায়। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে স্থানীয় এক জেলে মাছ ধরতে গেলে তার জালে সেটি ধরা পরে। পরিমাপ করে দেখা যায় মাছটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। পরে কুয়াকাটা মাছ বাজারে বিক্রির জন্য মাছটি নিয়ে আসা হয়। সেখানে নিলামের মাধ্যমে ১ লাখ টাকা মণ দরে মাছটি ক্রয় করেন স্থানীয় এক ব্যবসায়ী।
স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে। আড়াই হাজার টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকায় সেটি আবার বিক্রি করেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করে।
জেলে জামাল হোসেন বলেন, এবছর এই প্রথম আমার জালে এত বড় মাছ ধরা পরেছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।
আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছ বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে বিক্রি হয় মাছটি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কিছু যায়গা থেকে এমন সুখবর আসে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে বড় মাছ বেশি ধরা পড়বে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







