ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৫:২২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

এক ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ১৩ এপ্রিল ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে।  শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া-সংলগ্ন নাফ নদীতে জেলে মোহাম্মদ আলীর (৩৮) জালে ধরা পড়ে মাছটি। 

মোহাম্মদ আলী হ্নীলার দমদমিয়া এলাকার আবুল হাশেমের ছেলে।

টেকনাফ জালিয়াপাড়ার বাসিন্দা ফজর রহমানের ছেলে ব্যবসায়ী আলী হোসেন (৪০) মাছটি কিনে নেন। বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বাড়লেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে অনেক ক্রেতা দাম শুনে ইলিশ না কিনেই ফিরে গেছেন।

ব্যবসায়ী আলী হোসেন বলেন, তিনি সামান্য লাভ করে মাছটি ৭ হাজার টাকায় বিক্রি করবেন বলে আশা করছেন। 

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, এ আকারের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে, নাফ নদীতে পলির কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই মোহনা খনন করলে মাছ আরও বেশি ধরা পড়বে।