এক ঘণ্টার প্রতীকী মেয়র হলেন কলেজছাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
পঞ্চগড়ে এক ঘণ্টার প্রতীকী পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন নুসরাত জাহান নাইমা নামে এক কলেজছাত্রী।
বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতীকী মেয়রের দ্বায়িত পালন করেন নাইমা।
এ সময় পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন ফুল দিয়ে বরণ করার পর নাইমাকে মেয়রের চেয়ারে বসিয়ে দেন। প্রতীকী মেয়র হিসেবে দ্বায়িত্ব পালনকালে পৌরসভার নানা কাজ দেখাশোনা ও বিভিন্ন কাগজপত্রে প্রতীকী সাক্ষর করেন নাইমা।
নাইমার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায়। সে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের মেয়ে। নাইমা ঢাকা ইমপেরিয়াল কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রী।
জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে গার্লস টেকওভার কর্মসূচির আওতায় যুব নারীদের দায়িত্ব পালন ও নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
নাইমা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যখন একজন নারী শিশুর মনে নেতৃত্বের মনোভাব তৈরি হবে, তখন সে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আমার পৌরসভার মেয়রও একজন নারী। আমিও লেখাপড়া শেষ করে দেশের জন্য অনেক কিছু করতে চাই।
পঞ্চগড় পৌরসভা মেয়র জাকিয়া খাতুন বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। সবখানে নারী নেতৃত্ব এগিয়ে। এভাবে নারীদের ছোট থেকে দক্ষ করে গড়ে তুলতে আগামীতে তারা নেতৃত্বশীল ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং প্লান ইন্টারন্যাশনাল বৈশ্বিক কার্যক্রমের অংশ হিসেবে গার্লস টেকওভার কর্মসূচির আওতায় প্রতি বছর কন্যাশিশু দিবস উপলক্ষে কিশোরী ও যুব নারীদের প্রতীকী মেয়র হিসেবে দায়িত্ব পালনের উদ্যোগ গ্রহণ করে তাদের নারী নেতৃত্বের বিকাশ দানের সুযোগ ও নিজেদের দক্ষ করে তোলার চেষ্টা করে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








