এক বছরে ৫০ হাজার কোটি টন বরফ গলেছে গ্রিনল্যান্ডে: গবেষণা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
এক বছরে ৫৩২ বিলিয়ন টন বরফ গলে গেছে গ্রিনল্যান্ড থেকে! অর্থাৎ ৫০ হাজার কোটি টনের বেশি বরফ! উষ্ণায়নের জেরে বরফ গলে যাওয়া এবং সারা পৃথিবীর সমুদ্রের জলতল বেড়ে যাওয়ার আশঙ্কার কথা আরও প্রকট হল সাম্প্রতিক রিপোর্ট সামনে আসার পরেই। সহজ করে বললে, প্রতিদিন ৩০ লক্ষ টন জলের পরিমাণ বাড়ছে সমুদ্রগুলিতে যার অর্থ, প্রতি সেকেন্ডে ছ’টি করে অলিম্পিকের পুলের সমান জল বাড়ছে পৃথিবীতে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বরফ গলার যে মডেল আশঙ্কা করা হয়েছিল, মেরুপ্রদেশের বরফ তার চেয়েও অনেক বেশি দ্রুত গলছে। গত বছরই গ্রিনল্যান্ডের একটি তিন কিলোমিটার দীর্ঘ বরফের ব্লক ভেঙে পড়েছিল। এর ফলে গত বছর স্বাভাবিকের চেয়ে চল্লিশ শতাংশ বেশি বেড়েছিল জলতল।
গত কয়েক বছর ধরেই গ্রীষ্মের মাসগুলোতে তাপমাত্রার এত দ্রুত পরিবর্তন হচ্ছে, যার ফলে জলবায়ু মডেলের চেয়ে দ্রুত সমস্ত বরফ অদৃশ্য হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি ব্রিটেনের ইউনিভার্সিটি অব লিনকন তাদের গবেষণায় জানিয়েছে, শুধু গ্রিনল্যান্ডের বরফ গলার কারণেই ২১০০ সাল নাগাদ বিশ্বের সমুদ্রস্তরের উচ্চতা ১০ থেকে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পাবে।
সমীক্ষায় যুক্ত অন্যতম গবেষক এবং প্রফেসর জেনস হেসেলবেজার্গ ক্রিস্টেনসেন এক বিবৃতিতে বলেন, “আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, সমুদ্রের নিকটতম বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়ছে, যে কারণে মেরুর বরফ দ্রুত গলছে।”
গবেষকদের এই রিপোর্ট জুলাইয়ের শেষে নেচার ম্যাগাজিনে প্রকাশিতও হয়েছে। এতে বলা হয়, আর্কটিক মহাসাগরে তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা আগের বরফ যুগে দেখা গেছে। গ্রিনল্যান্ডের বরফস্তরে ৪০ থেকে ১০০ বছরে কয়েক দফায় ১০ থেকে ১২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
চলতি বছর ফেব্রুয়ারির শুরুতেই উত্তর মেরুর পূর্বাংশ অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠেছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠেছে বলেও জানা গেছে। তার কিছুদিন আগেই উত্তর মেরুতে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বরফ জমা হয়েছিল। অথচ ১০-১২ দিন পরেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠেছে। এমনই পরিস্থিতি, যেন মনে হচ্ছে আমরা পৃথিবীর বরফহীন যুগের প্রথম ধাপে পৌঁছে যেতে চলেছি! সূত্র: দ্য ওয়াল
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






