এক বছর পর নিখোঁজ নারীর কঙ্কাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
নিখোঁজ হওয়ার এক বছর পর টয়লেটের সেপটিক ট্যাংক থেকে নার্গিস খাতুন নামে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে মেহেরপুরের গাংনীর সাহেবনগর গ্রাম থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এক বছর আগে তিনি নিখোঁজ হন।
জানা গেছে, গত বছর আগস্ট মাসে নার্গিস খাতুন নিখোঁজ হন। পরে তার মেয়ে তাসলিমা খাতুন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে গাংনী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। এ মামলায় একই গ্রামের সন্দেহভাজন আবুল বাসার ও তার এক সহযোগীকে আটক করা হয়। আটকরা এখনও মেহেরপুর জেলা কারাগারে রয়েছে।
পরে অপহরণ মামলার সন্দেহভাজন আসামি সাহেবনগর গ্রামের জামিরুল ইসলামের ছেলে ফরজ আলীকে শুক্রবার বিকেলে সাহেবনগর গ্রাম থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবুল বাশারের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে নারগিস খাতুনের কঙ্কাল উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা নার্গিসের শাড়ি দেখে নিশ্চিত হন, এটি নার্গিসের কঙ্কাল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, কঙ্কাল উদ্ধারের পর মৃত নার্গিসের সৎ ছেলে সাহেব নগর গ্রামের ইয়াকুব আলীকে আটক করা হয়েছে। নার্গিস আক্তার জমিজমা সংক্রান্ত জের ধরে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত কঙ্কালটির ডিএনএ টেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











