এক বার্গারের দাম ২০ লাখ টাকা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
বার্গার খেতে কে না পছন্দ করেন! ছোট-বড় সবারই প্রিয় ফাস্টফুডের মধ্যে অন্যতম হলো বার্গার। বিশ্বের সব দেশেই এখন বার্গারের জনপ্রিয়তা তুঙ্গে। বিভিন্ন উপকরণ ও স্বাদের বার্গার মেলে সবখানেই। তবে চিজে ভরা বার্গারের স্বাদ অতুলনীয়।
বর্তমানে বিভিন্ন ফাস্টফুডের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্টগুলোতে বার্গার পাওয়া যায়। আবার অনেকে ঘরেও তৈরি করে বার্গার। একটি বার্গারের দাম সর্বোচ্চ কত হতে পারে বলুন তো?
এক বা দু হাজারের বেশি নিশ্চয়ই হবে না! তবে জানেন কি বিশ্বে এমনও বার্গার আছে যার দাম ২০ লাখ টাকা। নিশ্চয়ই চোখ কপালে উঠে গেছে আপনার! সত্যিই তাই, এটিই হলো বিশ্বের সবচেয়ে দামি বার্গার।
আমেরিকার একটি বেসবল দলের পক্ষ থেকে তৈরি করা এই বার্গারের মূল্য ২৫ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থে ২০ লাখেরও বেশি। বেসবল আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় একটি খেলা আর এই খেলার বেশ পরিচিত এক দল আটলান্টা ব্রেভস।
সম্প্রতি ‘ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতা উপলক্ষে তারা এই বিশেষ বার্গারটি বানিয়েছে ভক্তদের জন্য। নাম রাখা হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বার্গার’। দলের স্মারক হিসেবে একটি ওয়ার্ল্ড সিরিজ নামাঙ্কিত আংটি ও এই বার্গারটি একসঙ্গে বিক্রি করা হচ্ছে ২৫ হাজার ডলারে।
কিন্তু কী দিয়ে তৈরি এই বার্গার? জানা গেছে, এই বার্গারে থাকছে বিশ্বের ২২৭ গ্রাম ওয়াগু মাংস। এটি পৃথিবীর সবচেয়ে দামি গোমাংস। সঙ্গে থাকছে ব্রিয়শ নামক এক বিশেষ ধরনের পাউরুটি।
এছাড়া এতে আছে প্যান ফ্রায়েড ডিম, লবস্টারের ভাজা লেজ ও ফোয়া গ্রা নামক এক খাবার। এই ফোয়া গ্রা নামক খাবারটি ফ্রান্সে এক ধরনের বিশেষ হাঁসের কলিজা থেকে তৈরি হয়।
সঙ্গে আছে বাহারি চিজ ও সস। বুঝতেই পারছেন সবকিছুর মিশেলে কতটা সুস্বাদু এই বার্গার। চাইলেও আপনিও কিন্তু এর স্বাদ উপভোগ করতে পারেন!
সূত্র: ইকোনোমিকস টাইমস/ইন্ডিয়া টাইমস
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


