এক মাসে ধর্ষণের শিকার ৭৬ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
চলতি বছরের জুন মাসে ২৯৮ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ৭৬ জন ধর্ষণের শিকার হয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে জানায়, গত মাসে নির্যাতনের শিকার ২৯৮ জনের মধ্যে ১২৬ জন কন্যা এবং ১৭২ জন নারী। ধর্ষণের শিকার ৭৬ জনের মধ্যে ৯ জন কন্যা ও ১০ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ৩৮ কন্যা ও ১৬ নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং এক কন্যা ও এক নারী ধর্ষণের পর আত্মহত্যা করেছেন।
এ ছাড়াও ১৪ কন্যাশিশুসহ ২১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পাঁচজন কন্যাশিশুসহ ৮ জন শ্লীলতাহানির শিকার হয়েছেন। যৌন নিপীড়নের শিকার ১১ জন। ছয় কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছেন। নারী ও কন্যা পাচারের ঘটনা ১৩টি। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৪ জন, এর মধ্যে ৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। দুই কন্যাসহ ২০ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ১১ কন্যাসহ ১২ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। উত্ত্যক্তের কারণে একজন আত্মহত্যা করেছে।
বিভিন্ন কারণে সাত কন্যাসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। সাত নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। পাঁচ কন্যাসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিন কন্যাসহ ১৭ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই নারী আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।
এ ছাড়া চার কন্যাসহ সাইবার অপরাধের শিকার হয়েছে পাঁচজন। বাল্যবিয়ের চেষ্টার ঘটনা ৭টি। এক কন্যার জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


