ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২৩:০৯:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

এটিজেএফবি’র নতুন কমিটি, সভাপতি নাদিরা কিরণ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার

নাদিরা কিরণ।  ফাইল ছবি।

নাদিরা কিরণ। ফাইল ছবি।

এভিয়েশন ও ট্যুরিজম বিটের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার নাদিরা কিরণকে  সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তানজিম আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার (৩ মার্চ)  এটিজেএফবি-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলহাস কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আগামী দুই বছর (২০২১-২২) মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ সভাপতি হয়েছেন মাসুদ রুমি (কালের কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন-রীতা নাহার (বৈশাখী টেলিভিশন)।