ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৭:২১:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

এনজিওতে আফগান নারীদের নিষিদ্ধ করলো তালিবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার কেড়ে নেয়ার পর এবার দেশটির সব স্থানীয় এবং বিদেশি বেসরকারি সংস্থাকে (এনজিও) নারী কর্মীদের কাজে আসতে বারণ করে দেয়ার নির্দেশ দিয়েছে তালিবান সরকার। শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান হাবিব এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটিতে এনজিওর কিছু নারী কর্মী ইসলামিক পোশাকবিধি সংক্রান্ত তালিবান প্রশাসনের ব্যাখ্যা মেনে না চলায় এই নির্দেশনা দেয়া হয়েছে।

তবে আফগানিস্তানে ব্যাপক উপস্থিতি রয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সেসব সংস্থার জন্য তালিবানের এই আদেশ প্রযোজ্য হবে কি-না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

গত সপ্তাহে তালিবানের প্রশাসন আফগান বিশ্ববিদ্যালয়গুলোর দ্বার নারী শিক্ষার্থীদের জন্য বন্ধ ঘোষণার পর এনজিওতে কর্মরত নারীদের বিষয়ে নতুন এই নিষেধাজ্ঞা জারি করেছে।

তালিবানের ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানে নারীদের নেতৃত্বাধীন বিক্ষোভ-প্রতিবাদ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভে অংশ নেয়া নারীরা গ্রেপ্তার, সহিংসতা এবং সামাজিক কলঙ্কের ঝুঁকি নিয়ে তালিবানের বিরুদ্ধে আন্দোলন করছেন।

বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ করার তালিবানের আদেশের বিরুদ্ধে গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন কয়েক ডজন নারী। গত মঙ্গলবার গভীর রাতে নারীদের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি মুসলিম দেশ এর নিন্দা জানিয়েছে।