ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:২০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এনসিসি নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আইভী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(এনসিসি) নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার দুপুরে ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ (গুলিস্তান) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে এ দিন আরো ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।