ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:০৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

এপিজে কালাম ছিলেন দক্ষিণ এশিয়ার তরুন প্রজন্মের অনুপ্রেরণার শক্তি : প্রধানমন্ত্রী

আপডেট: ০১:২০ পিএম, ২৮ জুলাই ২০১৫ মঙ্গলবার

1433771067 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী প্রয়াত আবদুল কালামকে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার শক্তি হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোক বার্তায় বলেন, সে দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন এবং প্রখ্যাত বিজ্ঞানীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বার্তায় বলা হয়, আবদুল কালাম বাংলাদেশেও অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। শেখ হাসিনা বাণীতে বলেন, রাষ্ট্রপতি কালামকে আমরা একজন মহান রাষ্ট্রনায়কের বিরল মুর্তপ্রতীক হিসেবে দেখেছি। একই সঙ্গে তিনি ছিলেন বিজ্ঞানী ও বিশিষ্ট লেখক। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে তার অসাধারণ অবদান সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রী বলেন, ড. কালাম ছিলেন দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার শক্তি। তার মৃত্যুতে ভারতের জন্য অপূরণীয় ক্ষতি হলো। শেখ হাসিনা ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালামের মৃত্যুতে বাংলাদেশ সরকার এবং জনগণ ও ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং ভারতের সরকার ও জনগণের এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ ও প্রয়াত কালামের আত্মার শাক্তি কামনা করেন। ড. কালাম গতকাল সোমবার বিকেলে শিলংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ছিলেন ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান স্থপতি। ২৮.০৭.২০১৫