ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:১২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

এপ্রিলেই পরিণীতি-রাঘবের বাগদান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ এএম, ৫ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিপাড়ায় একের পর এক তারকারা গাঁটছড়া বেঁধে সংসারে মনোনিবেশ করছেন। পিছিয়ে নেই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়াও। চলতি মাসেই সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারবেন এই অভিনেত্রী।

ইতোমধ্যে দুজনই বাগদানের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বলিপাড়ায় দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল এই যুগলের। এবার তাদের সেই সম্পর্ক পরিণয় পেতে যাচ্ছে।

জানা গেছে, বাগদান অনুষ্ঠানের জন্য এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন পরিণীতি। সেই সঙ্গে দিল্লি এয়ারপোর্টে পরিণীতিকে রিসিভ করতেও দেখা গেছে রাঘবকে।

এ ছাড়া ঘনিষ্ট সূত্রে আরও জানা গেছে, বাগদানের ওই অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন।

এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও ভারতে অবস্থান করছেন। অনেকের ধারণা হয়ত পরিণীতির বাগদানে অংশ নেওয়ার পরিকল্পনা করেই স্বামী-সন্তান নিয়ে নিজ দেশে এসেছেন প্রিয়াঙ্কা।

খবর : হিন্দুস্তান টাইমস