ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৮:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

এপ্রিলে বঙ্গোপসাগরে দুইটি নিম্নচাপসহ ঘূর্ণিঝড়ের আশঙ্কা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে অবহাওয়া অধিদফতর।

এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্র-ঝড় ও দেশের অন্যস্থানে চার থেকে পাঁচ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে।

এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র তাপ প্রবাহ (১৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যস্থানে ১-২টি মৃদু অথবা মাঝারি তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের দেয়া তিনমাস মেয়াদী (মার্চ-মে) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সূত্র : বাসস


-জেডসি