ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

এবছরও লটারির মাধ্যমে স্কুলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত বছরের ন্যায় এবছরও সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

বুধবার সকালে ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া টেলিটকের মাধ্যমে এই লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানা গেছে। আগামী রোববার এই নীতিমালা জারি করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। এতে রাজধানীর সরকারি-বেসরকারি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।