ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৪:৪২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

এবার কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা

কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত কুমিল্লা জেলা কমিটির সভায় নেয়া এ সংক্রান্ত সিদ্ধান্ত শুক্রবার দুপুরে গণবিজ্ঞপ্তি আকারে জারি করেন কমিটির সভাপতি এবং কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক এবং নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না।

জেলার অভ্যন্তরে আন্তউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে কুমিল্লা জেলার ওপর দিয়ে অন্যান্য জেলার আন্তসংযোগ এর আওতা বহির্ভূত থাকবে। তবে জেলা ও উপজেলার অন্য যেকোনো সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে।

শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে জারিকৃত এ আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।