এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ৯ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও গোপন দাপ্তরিক নথিপত্র অবৈধভাবে আটকে রাখায় এবার অভিযুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মামলায় সাতটি অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এর আগে একজন পর্নতারকাকে অর্থ দেওয়ার তথ্য লুকিয়ে রাখার অপরাধে গত এপ্রিলে প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিযুক্ত হন ট্রাম্প।
সংবাদমাধ্যম বিবিসি, সিবিএস নিউজ, সিএনএন ও এবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হবার পর তিনি অবৈধভাবে এসব নথিপত্র নিজের আয়ত্বে রেখেছেন। এমনও অভিযোগ রয়েছে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে তার 'মার-আ-লাগো' বাসভবনে কিছু গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র টয়লেটে ফ্লাশ করে দিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গঠিত অভিযোগের বিস্তারিত জানায়নি ডিপার্টমেন্ট অব জাস্টিজ বিভাগ। তবে একাধিক ধারায় অভিযুক্ত হওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে। কমপক্ষে সাতটি অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ গঠনের ফলে আদালতে ট্রাম্পের বিচার শুরু হবে।
২০২৪ সালে আবারও রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়ে প্রচারণার কাজ শুরু করেছেন ট্রাম্প। এরই মধ্যে তার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন ঘটনা বিরল।
এদিকে নিজের তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজেকে নিষ্পাপ দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্টের বেলায় এমনটি হতে পারে আমি কখনো ভাবিনি। এটি যুক্তরাষ্ট্রের জন্য কলঙ্কজনক দিন। আমাদের দেশ দ্রুততার সঙ্গে নিচুতার দিকে যাচ্ছে। কিন্তু একসঙ্গে সবাই মিলে আমরা আবার আমেরিকাকে মহান হিসেবে গড়ে তুলব।’
তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার মিয়ামির ফেডারেল আদালতে হাজির হবার কথা রয়েছে তার।
গত এপ্রিলে প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিযুক্ত হন ট্রাম্প। একজন পর্নতারকাকে অর্থ দেওয়ার তথ্য লুকিয়েছিলেন বলে সে যাত্রায় অভিযোগ আনা হয়। ওই সময় গ্রেপ্তারের পর আদালতে হাজির হয়ে জামিন পান। ওই মামলায় আগামী বছর ফের বিচার কাজ শুরু হবে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল






