ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৪:৩৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

এবার ডেঙ্গুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফারজানা (৪৩) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ বছর ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আটজনে দাঁড়াল।

জানা গেছে, মৃত ফারজানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল। সোমবারই সে হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে আটজন মারা গেছেন, যার মধ্যে ছয়জনই নারী। ঢামেকে এখন পর্যন্ত মারা যাওয়া রোগীরা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও গাজীপুরের রিতা (২৮)।

গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু রোগী ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান ডা. নাসির উদ্দিন।

ঢামেক সূত্রে জানা গেছে, এ বছরের জুলাই মাস পর্যন্ত ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে মোট ২ হাজার ১১ জন; যার মধ্যে শুধু জুলাইয়ে ১ হাজার ৮৫৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া এ বছরের জানুয়ারিতে তিনজন, মার্চে চারজন, এপ্রিলে তিনজন, মে মাসে ৮ জন, জুনে ১৩৫ ভর্তি হন। তবে জুলাইয়ের ২৮ দিনে একলাফে এ সংখ্যা ১ হাজার ৮৫৮ জনে গিয়ে দাঁড়িয়েছে।