এবার তামান্নার সঙ্গে ফোনে কথা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
এবার অদম্য শিক্ষার্থী তামান্না আক্তার নূরার সঙ্গে ফোনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পড়াশোনার বিষয়ে তামান্নাকে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তার সঙ্গে দেখা করার জন্য খুব শিগগিরই যশোর আসবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তামান্নার বাবা রওশন আলী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তামান্নার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। ফোন দিয়ে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তামান্নার স্বপ্ন পূরণে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দুই কন্যা।
তামান্নার বাবা রওশন আলী বলেন, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমার ফোনে কল দিয়ে তামান্নার খোঁজখবর নেন। একপর্যায়ে তামান্নার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। তামান্নার সঙ্গে দীর্ঘ ২৪ মিনিট ৩০ সেকেন্ড কথা বলেছেন শিক্ষামন্ত্রী।
এ সময় তিনি তামান্নাকে বলেন, মনোবল হারানো যাবে না। গোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে। তুমি এগিয়ে যাও। তোমার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন। তুমি নুরের নুর। আল্লাহ তায়ালা তোমাকে নুরের আলোয় আলোকিত করেছেন। এক পা দিয়ে তুমি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো, তুমি পারো এবং পারবে।
রওশন আলী বলেন, শিক্ষামন্ত্রী তামান্নাকে ভার্সিটিতে মাইক্রোবায়োলোজি বিষয় নিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন- খুব তাড়াতাড়ি আমি তোমার সঙ্গে দেখা করতে যশোরে আসব।
এদিকে মঙ্গলবার ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান তামান্নাকে ফুলের শুভেচ্ছা জানান এবং মিষ্টি নিয়ে তার বাসায় যান। একই দিন যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তামান্নাকে কৃতী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে বড় তামান্না আক্তার নূরা। তিনি উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে এসএসসির মতো এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন তামান্না।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





