এবার বাফুফের ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ নারী ফুটবল দল থেকে একের পর এক বিদায় নিচ্ছেন ফুটবলাররা। ক্যাম্প থেকে বাদ পড়ে সাফজয়ী আনুচিং মগিনি এবং সাজেদা খাতুন ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন। দুই দিন আগে বাফুফের ক্যাম্প ছেড়ে যান সিরাজ জাহান স্বপ্নাও। এবার দেশের ফুটবলের পাঠ চুকাচ্ছেন ডিফেন্ডার আঁখি খাতুন। ফুটবলকে বিদায় না বললেও আপাতত বাফুফের ক্যাম্পকে বিদায় জানিয়েছেন তিনি।
রোববার (২৮ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ পোগ্রামে উপস্থিত হয়েছিলেন আঁখি। সেখানেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য যাচ্ছেন বলে জানিয়েছেন দেশের এই তারকা ফুটবলার।
আঁখি জানিয়েছেন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন তিনি। এর আগেও ক্যাম্প ছেড়ে মায়ের পাশে থাকতে গ্রামে ছিলেন, তবে তখন অনেক সমালোচনায় পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এবার সমালোচনা এড়াতেই আগে থেকেই সব জানিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আঁখি। তিনি বলেন, আসলে আমি আমার চীনে যাওয়ার বিষয়টা এখনই বলতাম না। এটা বললাম যাতে কোনো নেগেটিভ নিউজ না হয়। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না। ঈদের পরে যাব। কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাব।
চীনে গেলেও ফুটবলের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন আঁখি। তিনি বলেন, এমন না যে ফুটবল খেলব না বা বাংলাদেশে ফুটবল খেলব না। চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকব।
চীনে লেখাপড়া নাকি খেলাধুলা করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে আঁখি বলেন, আমি পড়াশোনা, খেলাধুলা দুইটাই করতে যাচ্ছি। এটা অনেকটা বিকেএসপির মতোই। বিকেএসপির মতো দুইটা শাখা আছে। আমার যেখানে সুবিধা হবে, আমি সেখানেই যাব।
নিজের সিদ্ধান্ত বাফুফেকেও জানিয়ে দিয়েছেন আঁখি। দলের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকেও জানিয়েছেন। চীনে যেতে বাফুফে থেকে আর্থিক সুবিধা না পেলে নিজের খরচেই যাবেন বলে জানিয়েছেন তিনি। আঁখি বলেন, পল স্মলিকে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। যাওয়ার খরচ নিয়ে এখনও কোনো বলার মতো আলোচনা হয়নি। তবে যদি নিজের খরচে যেতে হয়, তাতেও আমার কোনো আফসোস নেই।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




