টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার
সেরেনা উইলিয়ামস।
প্রায় চার বছরের বিরতির পর টেনিসে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন এই কিংবদন্তি খেলোয়াড় চলতি মাসের শেষ দিকে কুইন্স ক্লাবে নারী ডাবলস ইভেন্টে অংশ নেবেন।
৪৪ বছর বয়সী সেরেনা সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ইউএস ওপেনে। তৃতীয় রাউন্ডে পরাজয়ের মাধ্যমে তার অভিযান শেষ হয়েছিল। এই বিদায়ে তিনি সর্বকালের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপার সমতায় পৌঁছাতে পারেননি। এই রেকর্ড যৌথভাবে ধরে রেখেছেন মার্গারেট কোর্ট এবং নোভাক জকোভিচ।
সেরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে টেনিস কোর্টে নিজের একটি ভিডিও পোস্ট করেন, যার ক্যাপশনে লেখা ছিল, ‘মনে হচ্ছে সবাই খবরটা শুনেছে’। ভিডিওতে তার ফোনটিকে দ্রুতগতিতে নোটিফিকেশন পেতে দেখা যায়।
সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন আরেকটি পোস্টে লিখেছেন, ‘সুসংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে।’
টুর্নামেন্ট আয়োজকদের প্রকাশিত এক বিবৃতিতে সেরেনা বলেন, ‘আমার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য কুইন্স ক্লাবকে আদর্শ স্থান বলে মনে হচ্ছে। ঘাসের কোর্ট আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে অর্থবহ কিছু মুহূর্ত উপহার দিয়েছে। খেলাধুলার অন্যতম আইকনিক মঞ্চে আবার প্রতিদ্বন্দ্বীতা করতে পেরে আমি উচ্ছ্বসিত।’
লন্ডনের এই টুর্নামেন্টে নারীদের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৮ জুন।
সেরেনার প্রত্যাবর্তনের গুঞ্জন শুরু হয়েছিল গত ডিসেম্বর মাসে, যখন জানা গিয়েছিল তিনি আবার অ্যান্টি-ডোপিং কর্মসূচিতে নিবন্ধন করেছেন, যা পেশাদার ট্যুরে ফিরে আসার জন্য একটি পূর্বশর্ত।
তখন তিনি প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার পরিকল্পনার কথা অস্বীকার করেছিলেন। তবে গত কয়েক মাস ধরে তার প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা চলছিল।
এখন তিনি কুইন্স ক্লাবের নারী ডাবলস প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার সঙ্গী হতে পারেন তরুণ কানাডিয়ান খেলোয়াড় ভিক্টোরিয়া এমবোকো।
মার্চ মাসে জোকোভিচ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে সেরেনা ফিরবেন। বর্তমানে চলমান ফ্রেঞ্চ ওপেনেরও অনেক খেলোয়াড় এ বিষয়ে মন্তব্য করেছেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







