এবার বিশ্বের ৩৩ দেশে ‘অজানা’ হেপাটাইটিস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ২৯ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
এবার বিশ্বের ৩৩ দেশে শনাক্ত হয়েছে অজানা হেপাটাইটিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ৬৩০ শিশুর মধ্যে এই রোগের সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। আরও ৯৯ জন সন্দেহভাজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডব্লিউএইচও বলছে, রোগটি হেপাটাইটিস কি না তা নিশ্চিত হতে ব্স্তির তদন্ত শুরু হয়েছে। খবর রয়টার্সের।
গুরুতর ও তীব্র রোগটিকে ‘অ্যাকিউট হেপাটাইটিস’ বা ‘অজানা হেপাটাইটিস’বলা হচ্ছে। এটি মূলত লিভারের প্রদাহ। যা ধীরে ধীরে লিভারকে অচল করে দিতে পারে। প্রাণঘাতী রোগটি শিশুদের মধ্যে শনাক্ত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে, ৫ এপ্রিল থেকে ২৬ মের মধ্যে ৩৩ দেশে ৬৫০ সম্ভাব্য কেস শনাক্ত হয়েছে। এ তালিকায় ইউরোপের ২২টি দেশের পাশাপাশি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও রয়েছে। সম্প্রতি রহস্যজনকভাবে অজানা হেপাইটাইটিস সংক্রমণ বেড়ে যাওয়ায় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৩৮ জনের যকৃত প্রতিস্থাপন করা হয়েছে।
এ ব্যাপারে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, এ রোগ ছড়ানোর পেছনে করোনা সংক্রমণের কোনও সম্পর্ক আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগজীবাণু ও ওষুধের ঝুঁকির কারণগুলোও খতিয়ে দেখছে সিডিসি।
সূত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রয়টার্স
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



