এবার বিয়ের কথা জানালেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
কয়েক দিন আগেই রটেছে শাকিব খান বিয়ে করতে যাচ্ছেন। এ বিষয়ে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া স্বাভাবিক। তিনি শাকিবের বিয়েতে জয়কে নিয়ে আনন্দ করবেন বলে জানালেন। শুধু তা-ই নয়, নিজেও একজন আদর্শবান ও কেয়ারিং মানুষকে বিয়ে করবেন বলে জানালেন।
শাকিবের বিয়ের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, এটা তো অবশ্যই সুখবর। সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দ নিয়ে মেতে উঠব। এটাই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় মহাআনন্দ করব।
শাকিব বিয়ে করতে যাচ্ছেন, অপু বিশ্বাস কি একাই থাকবেন? এ প্রশ্নের জবাবে অপু বলেন, আমিও করব। জীবন তো আর একাকী চলে না। তবে এখনই নয়, হাতে অনেক কাজ জমা আছে, সব দায়িত্ব শেষ করে, একসময় আদর্শবান ও কেয়ারিং একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই। আসলে জীবন হচ্ছে একটা যন্ত্র, যতক্ষণ ওটা নড়াচড়া করে ততক্ষণই বুঝতে হবে তাতে প্রাণ আছে। যখন ওটা থেমে যাবে তখনই বুঝতে হবে তার মরণ হয়েছে। আমি জীবন-যন্ত্রটাকে সহজে মরতে দিতে চাই না।
অভিনেত্রী হিসেবে অপু বিশ্বাস ঢাকাই ইন্ডাস্ট্রিতে দাপট দেখিয়েছেন। এবার আসছেন নির্মাতা হিসেবে। ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তিনি।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











