এবার ভারত বধ বাংলার মেয়েদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৪৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় পেল বাংলাদেশ। এবার শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড রবিন লিগে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশি কিশোরিরা।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। ফাইনালের আগে শক্তিশালী ভারতকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসটা আরও বাড়িয়ে নিল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ ও ভারত আগামী রোববার শিরোপা লড়াইয়ে ফের মুখোমুখি হবে।
ম্যাচের ৩২ মিনিটে বদলি ফুটবলার আনুচিং মোগিনি বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ডিফেন্ডার শামসুন্নাহার বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ডি বক্সে পাকপি দেবী মিডফিল্ডার শামসুন্নাহারকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
বিশ্রাম শেষে ম্যাচের ৫৩ মিনিটে আনাই মোগিনির পাস থেকে কোনাকুনি শটে বাংলাদেশকে আর এক ধাপ এগিয়ে দেন মনিকা। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপ পর্বে এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে পরাজিত করে শুভসূচনা করে। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারালে ফাইনাল নিশ্চিত হয়। এবার ভারতকে হারানোর মধ্য দিয়ে গ্রুপ সেরা হয়েই রোববার শিরোপার লড়াইয়ে নামবে বাংলার কিশোরীরা।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



