এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:২০ এএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার
নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম
নতুন করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব পেলেন জেসিয়া ইসলাম। ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে হতে যাওয়া ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনি।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিচারক প্যানেলের সভাপতি বিবি রাসেল।
সংবাদ সম্মেলন আয়োজন করেছে প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এখানে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাসরীন চৌধুরী, প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল, শম্পা রেজা ও চঞ্চল মাহমুদ।
২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে প্রথম রানার আপ হয়েছিলেন জেসিয়া ইসলাম। পরে অভিযোগ ওঠে, বিচারকদের রায়ে নয়, আয়োজকদের ঘোষণায় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জান্নাতুল নাঈম। পরে তাঁর বিরুদ্ধে বিয়ের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় জান্নাতুল নাঈমকে দেওয়া সেই খেতাব আজ বাতিল করা হয়।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে উপস্থাপক শিনা চৌহান এ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল সুমাইয়ার নাম ঘোষণা করেন। উপস্থাপকের নাম ঘোষণার পরই মাইক্রোফোন হাতে তুলে নেন এ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করেন। তা নিয়ে আয়োজক ও বিচারকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়।
আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের দেওয়া তথ্য অনুযায়ী, এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ২৫ হাজার আগ্রহী নাম নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করা হয়েছে সেরা ১০ জনকে। এই ১০ জন হলেন রুকাইয়া জাহান, জান্নাতুল নাঈম, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা দত্ত, ফারহানা জামান, জান্নাতুল সুমাইয়া ও জেসিয়া ইসলাম।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল







