ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১০:৫০:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

এবার যশকে নিয়ে বাংলাদেশি গানে নুসরাত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বাংলাদেশের মানুষের কাছেও তার পরিচিতি রয়েছে। জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গেও। তবে পুরোপুরি বাংলাদেশি কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

এই অপূর্ণতা কিছুটা ঘুচে যায় গেল জানুয়ারিতে। টিএম রেকর্ডসের ব্যানারে একটি মিউজিক ভিডিওতে পারফর্ম করেন নুসরাত। ‘নাচ ময়ূরী নাচ’ শিরোনামের সেই গান গেয়েছিলেন লুইপা।

আবারও বাংলাদেশি গানে অভিনয় করলেন নুসরাত। এবার একা নন, সঙ্গে আছেন তার জীবনসঙ্গী যশ দাশগুপ্তও। গানের শিরোনাম ‘হারিয়ে গেলাম’। এটিও তৈরি হয়েছে টিএম রেকর্ডসের ব্যানারে।

কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের  কণ্ঠশিল্পী লুইপা ও ভারতের জনপ্রিয় গায়ক পাপন। ফারজানা মুন্নির প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউডের আদিল শেখ।

৭ জুলাই সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানটির টিজার। ৩৬ সেকেন্ডের টিজারে বর-কনের বেশে লুইপা ও পাপনের সুরের ইন্দ্রজালে জড়িয়েছেন নুসরাত ও যশ।