এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবার দক্ষিণী বিনোদন জগতে নাম লেখাতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নাকি একই ফ্রেমে দেখা যাবে এই অভিনেত্রীকে। কোন ছবিতে ঘটতে চলেছে এই অভিষেক?
প্রতিবেদনে আরও বলা হয়, তামিল ছবি 'জেলার ২'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা বালান। এই ছবিতে তিনি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটিতে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে খল চরিত্রে।
নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন সুপারস্টার রজনীকান্ত। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। বর্তমানে চেন্নাইয়ে পুরোদমে চলছে ছবির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে মনোরম গোয়াতেও। ২০২৫ সালের জানুয়ারি মাসে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।
কেরালার মেয়ে হলেও বিদ্যা বালান মূলত পরিচিত বলিউড অভিনেত্রী হিসেবে। টলিউডের একাধিক ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা।
এর আগে ২০১৯ সালে তিনি 'নেরকোণ্ডা পারবাই' ছবিতে একটি ক্ষণিকের (ক্যামিও) চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু দক্ষিণ ভারতের মেয়ে হয়েও সেভাবে কখনই তিনি কোনো পূর্ণাঙ্গ দক্ষিণী ছবিতে কাজ করেননি। ফলে, 'জেলর ২' ছবির হাত ধরেই তার দক্ষিণী বিনোদন জগতে যথার্থ অভিষেক ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে ছবির টিমের পক্ষ থেকে শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সেই ঝলকেই অ্যাকশন দৃশ্যের পাশাপাশি শুটিং ফ্লোরের কিছু ছবিও উঠে আসে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে বলে জানা গেছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









