এবার শীতে ঘুরে আসুন চাঁপাইনবাবগঞ্জ
তাসকিনা ইয়াসমিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছোট সোনা মসজিদ
বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে ঘুরতে যেতে পারেন এই শীতে। ডিসেম্বরের শেষ সপ্তাহে গেলে ভাল রকমের শীত পাবেন। আম বাগানের ছায়ায় ঘেরা এই ছোট্ট শহরে ডিসেম্বরের শেষ সপ্তাহে স্কুল বন্ধ থাকে। ঘন কুয়াশায় সকালে রাতে দেখা যায় না চারপাশ।
শহরে তখন সকাল শুরু হয় কুয়াশার চাদরে মুড়ে। সন্ধ্যা নামে অনেক আগেই। ভ্রমণ পিপাসুরা শহরের কোন হোটেলে থাকলে সেখান থেকে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন। যেতে পারেন মহানন্দা নদীর তীরে। কিম্বা রেল লাইন ধরে ঘুরে দেখতে পারেন সবুজ প্রকৃতি।
এই শহরের দর্শনীয় স্থানগুলো দেখতে যেতে চাইলে জেলা শহর ছেড়ে উপজেলায় যেতে হবে। সেক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে যাত্রা করা ভাল।
এই জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে, ছোট সোনা মসজিদ। যা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কি.মি.। বাস অথবা সিএনজি-তে যাওয়া যায়। প্রায় ৪৫ মি. থেকে ১ ঘন্টা সময় লাগে। মসজিদের চত্বরেই বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি। পাশেই পাবেন দারাসবাড়ি মসজিদ, খঞ্জনদীঘির মসজিদ।
পাশে একটু এগিয়ে গেলেই পাবেন আম বাগানের মধ্যে চামচিকা মসজিদ। তাহখানা কমপ্লেক্স। শাহ্ নেয়ামতউল্লাহ (রহঃ) ও তাঁর মাজারশাহ নেয়ামতুল্লাহর কবর আছে যেখানে। তিনি এই জেলায় ইসলাম ধর্ম প্রচারে বিশেষ ভূমিকা রাখেন বলা হয়।
এই জেলায় আরো আছে, তিন গম্বুজ মসজিদ। কোতোয়ালী দরওয়াজা।
শহরের কাছেই আছে, বাবু ডাইং। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে এর দূরত্ব মাত্র ১০ কিঃ মিঃ। পাঁকা রোড থাকায় এখান থেকে রিকশা, অটো রিকশা, কার-ম্যাইক্রো, বাস, রিজার্ভ করে যাওয়া যায়। মটর বাইকেও যেতে পারেন।
আরো আছে, ষাঁড়বুরুজ গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত। রহনপুর বড়বাজার হতে সোজা উত্তরে রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের কাছে রাস্তার ধারে অবস্থিত। গোমস্তাপুর উপজেলা/রহনপুর হতে রিক্সা/ভ্যানযোগে অথবা হেঁটেও যেতে পারেন।
ঐতিহাসিক আলী শাহপুর মসজিদ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউয়িনের ২ নং ওয়ার্ডের আলীশাহপুর গ্রামে এর অবস্থান। নাচোল উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। মোটর সাইকেল/নসিমন/মিশুকে করে যাওয়া যায়।
ঢাকা থেকে যেতে চাইলে:
বাস: রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যানপুর থেকে প্রতিদিন প্রতি এক ঘন্টা পরপর এসি এবং নন এসি বাস ছেড়ে যায়। নিজের পছন্দ মতো টিকেট কেটে নিতে হবে।
ট্রেন: কমলাপুর রেলস্টেশন থেকে সরাসরি ট্রেন রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাতায়াত করে থাকে।
প্লেন: ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত প্লেনে যাবার সুযোগ আছে। এরপর সেখান থেকে বাস যোগে যেতে পারবেন চাঁপাইনবাবগঞ্জ।
শহরে গেলে শীতের সকালে কোর্ট বাগানে কিম্বা ঢাকা বাসস্ট্যান্ড এর সামনে থেকে মাস কলাইয়ের রুটি দেবে আপনাকে অন্যরকম আনন্দ। মিষ্টি প্রিয় হলে খেতে পারবেন নবাব মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি কিম্বা শিবগঞ্জ এর চমচম।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








