এবার সরাসরি নির্বাচিত নারী সাংসদ ২২
মাহমুদুল হক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নারীর সংখ্যা ২২ জন। এর মধ্যে দলীয় প্রধান শেখ হাসিনাসহ ১৯জন আওয়ামী লীগ থেকে নির্বাচিত। এর বাইরে জাতীয় পার্টি থেকে দুজন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে একজন নারী নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬৮ জন। যা এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে ছিল সর্বোচ্চ।
এবার নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগ থেকে কুমিল্লা ২ আসন থেকে নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ এবং কক্সবাজার ৪ আসন থেকে শাহীন আকতার চৌধুরী নতুন মুখ হিসেবে এসেছেন। নির্বাচিত অন্য নারীরা দশম সংসদেও পরিচিত মুখ ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৮৪৮ জন প্রার্থীর মধ্যে ৬৮ জন নারী প্রার্থী নির্বাচনে অংশ নেন। এবার মোট ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়।
একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী নারীরা হলেন: গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, শেরপুর-২ মতিয়া চৌধুরী, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি,নেত্রকোনা-৪ রেবেকা মমিন, সুনামগঞ্জ-২ জয়া সেনগুপ্ত, যশোর-৬ ইসমাত আরা সাদেক, ময়মনসিংহ-৪ রওশন এরশাদ (জাতীয় পার্টি), বাগেরহাট-৩ হাবিবুন নাহার, খুলনা-৩ মন্নুজান সুফিয়ান, মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-১৮ সাহারা খাতুন, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, কুমিল্লা-২ সেলিমা আহমেদ মেরী, চাঁদপুর-৩ দীপু মনি, নোয়াখালী-৬ আয়েশা ফেরদাউস, ফরিদপুর-২ সাজেদা চৌধুরী, ফেনী-১ শিরীন আখতার (জাসদ), বরিশাল-৬ নাসরিন জাহান রতনা (জাতীয় পার্টি) ও কক্সবাজার-৪ শাহিনা আক্তার চৌধুরী।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




