এবার ২ হাজারের নোটও বাতিল করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ২০ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ভারতে এবার বাজার থেকে দুই হাজার রুপির নোট প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) শুক্রবার জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ব্যাংকে গিয়ে নোটের পরিবর্তে সমমূলের অন্য ব্যাংক নোট নিতে পারবেন দেশটির নাগরিকেরা। এক হাজার ও ৫০০ রুপির নোট বাতিলের ৭ বছর পর এবার কোপে পড়ল দুই হাজার রুপির নোট।
ভারতের রিজার্ভ ব্যাংক জানায়, দুই হাজার রুপির নোট শুধুমাত্র আইনি দরপত্র হিসেবে থাকবে। খবর এনডিটিভির
২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ১ হাজার ও ৫০০ টাকার ব্যাংক নোট বাতিল করে নতুন ২ হাজারের ব্যাংক নোট চালু করে। সে হিসেবে সদ্য বাতিলের ঘোষণা দেয়া ২ হাজারের ব্যাংক নোটের বয়স মাত্র ৭ বছর।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যা ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নোট বাতিলের নতুন নির্দেশনার কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যযন্ত নোটের সমমূল্য নোট ব্যাংক থেকে মিলবে।
আরবিআই আরও জানিয়েছে, ২৩ মে থেকে যেকোন ব্যাংকে দুই হাজার রুপির নোট জমা দিয়ে বিনিময় করা যাবে। এ সুবিধা নিশ্চিত করার জন্য ব্যাংক শাখার নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। একবারে ২০ হাজার রুপি পর্যন্ত বিনিময় করা যাবে।
আরবিআই এরই মধ্যে ব্যাংকগুলোকে দুই হাজার রুপির নোট ইস্যু করা বন্ধ করার পরামর্শ দিয়েছে।
যদিও হঠাৎ করে মোদি প্রশাসন কেন ২ হাজার টাকার নোট বাতিল করল, সেটা নিয়ে কোনো ব্যাখ্যা নেই সরকারের কাছে। ভারতের সংবাদমাধ্যমগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বরাত দিয়ে জানায়, এই মহুর্তে ৩.৬৫ লক্ষ কোটি দুই হাজারের নোট বাজারে রয়েছে।
২০১৬ সালের নোটবন্দির ঘটনায় দেশজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিজেপি শাসিত সরকারের পক্ষে নোট বাতিলের কারণ হিসেবে বিদেশে কালো টাকা উদ্ধার এবং ভারতীয় জাল টাকা প্রতিরোধের কথা বলা হয়।
আরবিআই বলছে, দুই হাজার রুপির নোট ছাপানোর উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে। ফলে ২০১৮-১৯ অর্থবছরে এই নোট ছাপানো বন্ধ হয়েছে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






