ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৪:৫০:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

এমপি হিসেবে শপথ নিলেন সালমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের মনোনীত সালমা চৌধুরী। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সালমা চৌধুরী। গত রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন তাকে নির্বাচিত ঘোষণা করেন।

গত ৯ জুলাই রুশেমা বেগম মারা গেলে জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ অবস্থায় ১৮ জুলাই বৃহস্পতিবার আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় ছিল ২৫ জুলাই, বাছাই ২৮ জুলাই। প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট এবং ভোট ১৮ আগস্ট।

সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ওয়াজেদ চৌধুরীর মেয়ে সালমা চৌধুরী।

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আইন অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রাপ্ত আসন অনুসারে দলগুলোর মধ্যে সংরক্ষিত আসন বণ্টন করে দেয় নির্বাচন কমিশন।

সে অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩টি, জাতীয় পার্টির চারটি, বিএনপির একটি, ওয়ার্কার্স পার্টির একটি এবং স্বতন্ত্ররা একটি আসন পায়।

-জেডসি