এরশাদের পাশে রওশনের কোরআন তেলাওয়াত-দোয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পাশে কোরআন তেলাওয়াত ও দোয়া করেছেন তার স্ত্রী রওশন এরশাদ এমপি। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আজ শনিবার দুপুর ১টা থেকে প্রায় এক ঘণ্টা তারা সিএমএইচে অবস্থান করেন।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সংসদে বিরোধদলীয় উপনেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের সঙ্গে ছিলেন ছেলে রাহগীর আল মাহি এরশাদ, মেয়ে মেহজাবিন এরশাদ ও পুত্রবধূ মাহিমা।
সিএমএইচ থেকে বের হয়ে রওশন এরশাদ বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের জন্য প্রয়োজন আল্লাহর রহমত ও মানুষের দোয়া।’ তিনি এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গত ২৬ জুন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয় হুসেইন মুহম্মদ এরশাদকে। ৯০ বছর বয়সী জাপার চেয়ারম্যান রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ