এরশাদ-রওশনকে এক গাড়িতে চড়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
আপডেট: ০১:৪১ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত হলেও যানজটের কারণে প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যেতে পারেননি রওশন এরশাদ। সংসদের বিরোধী দলীয় নেতার কাছ থেকে এ তথ্য জেনে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদ বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত। অন্যদিকে সংসদে বিরোধী দলীয় নেতা রওশন। এরশাদ বর্তমানে বারিধারায় থাকেন; রওশন থাকেন গুলশান ২ নম্বরে।
দলে কর্তৃত্ব নিয়ে দুজনের মধ্যে রেশারেশির খবর বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এসেছে। সম্প্রতি নারী সাংসদদের নিয়ে দুজনের পাল্টাপাল্টি বক্তব্যও শোনা গেছে সংসদে।
বুধবার সংসদে সমাপনী ভাষণে রওশন এরশাদ যানজটের কারণে ইফতারে অংশ নিতে না পারার কথা তুলে ধরেন। একইসঙ্গে যানজট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
তার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি খুবই দুঃখিত বিরোধী দলীয় নেত্রী আমার ইফতার পার্টিতে আসেননি যানজটের কারণে। মানুষের অর্থনৈতিক উন্নতি যতই হচ্ছে মানুষের গাড়ি ক্রয় করাও বাড়ছে। আপনারই ধরেন না। এরশাদ সাহেব, উনি আসলেন আমার ইফতার পার্টিতে; আপনি আসতে পারলেন না। কিন্তু আপনারা দুজন যদি একটি গাড়িতে আসতেন!”
এসময় পুরো সংসদ কক্ষে হাসির রোল পড়ে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকেও হাসতে দেখা যায়। তবে রওশনের কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।
শেখ হাসিনা বলেন,“বিরোধী দলীয় নেত্রী আপনি নিজেই বিবেচনা করে দেখেন যে,এই দুখানা গাড়ি, তার মানে যানজটটা একটু বাড়ল। আর একখানা গাড়িতে এলে যানজটটা একটু কমত। এভাবে সবাই যদি বিবেচনা করে চলে তাহলে যানজটটা একটু কমানো যায়।”
গত ৬ জুন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে রাজনীতিবিদদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ওই ইফতার পার্টিতে আসার জন্য বাসভবন থেকে রওয়ানা দিলেও যানজট ঠেলে গণভবনের কাছাকাছি পৌঁছাতেই ইফতারের সময় হয়ে যায়।
পরে তিনি আর গণভবনের ইফতার পার্টিতে যোগ না দিয়ে বাসায় ফিরে যান। অপরদিকে আমন্ত্রিত অতিথি হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ সময়মত পৌঁছে প্রধানমন্ত্রীর ইফতারে যোগ দেন।
০৮.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা