এলএনজি সরবরাহে ত্রুটি, বাড়তে পারে গ্যাস সংকট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
সামিট গ্রুপের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ভাসমান টার্মিনাল ও পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিটের (এফএসআরইউ) মুরিং লাইনের তার ছিঁড়ে গেছে। ফলে এই ইউনিটটি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না।
পেট্রোবাংলার একটি সূত্র জানিয়েছে, গত ১৮ নভেম্বর সেখানে ত্রুটি ধরা পড়ে। এ কারণে টার্মিনালটিতে কার্গো ভিড়তে পারছে না। মেরামত না করা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ভাড়াভিত্তিক এই এফএসআরইউ ইউনিটে। এটি দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। দেশীয় গ্যাসের সংকট সামাল দিতে বিদেশ থেকে এলএনজি আমদানি করতে ২টি এফএসআরইউ ভাড়া করা হয়। ২টি ইউনিট সচল ছিল। দুটি ইউনিট দিয়ে সর্বোচ্চ সাড়ে ৯০০ মিলিয়ন ঘনফুট সরবরাহের রেকর্ড রয়েছে।
এমনিতেই গ্যাস সংকটে নাকাল অবস্থা। এ কারণে বিকাল ৫টা থাকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখা হচ্ছে। এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও বাড়তে পারে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলএনজি সরবরাহকারী জাহাজের মুরিং লাইন ছিঁড়ে যাওয়ায় এলএনজি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এই ত্রুটি সারতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। এতে করে ওই সময় পর্যন্ত সারাদেশে গ্যাস ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। মুরিং হলো এমন স্থায়ী কাঠামো, যেখানে কোনো জাহাজ বাঁধা অবস্থায় সুরক্ষিত থাকে। এই লাইন ছিঁড়ে গেলে জাহাজ থেকে জাহাজে গ্যাস সরবরাহে সমস্যা হয়। তবে মন্ত্রণালয় থেকে বলছে, আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে এই ত্রুটি মেরামত বা পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ গ্যাস সরবরাহে বিঘœ সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করছে এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে।
এখন দেশে গ্যাসের চাহিদা রয়েছে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলা প্রতিদিন ৩ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। এর মধ্যে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট আমাদানি করা গ্যাস সরবরাহ করা হয়। বাকিটা দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন হয়।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল





