ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৫১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

এলিজাবেথ ও ডায়ানার নামে রাজকুমারীর নাম

আপডেট: ০২:৫৫ পিএম, ৫ মে ২০১৫ মঙ্গলবার

file (3)স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ব্রিটেনের রাজকুমার উইলিয়ামের সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে শার্লট এলিজাবেথ ডায়ানা। ধারণা করা হচ্ছিল রাজকুমার তার প্রয়াত মায়ের নামের কন্যার নাম রাখতে পারেন। তবে ডায়ানা তার নামের শেষ অংশ হলেও রাজকুমারী পরিচিত হবেন প্রিন্সেস শার্লট অব কেম্ব্রিজন হিসাবে। নানা জল্পনা-কল্পনার পর জন্মের দুই দিন পর রাজকুমারীর নাম ঘোষণা করা হয়। সম্ভাব্য নামগুলোর তালিকার শীর্ষে ছিল শার্লট এবং অ্যালিস। পরের পছন্দ হিসাবে অলিভিয়া, ভিক্টোরিয়া, এলিজাবেথ এবং ডায়ানাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল,মেয়ের প্রথম নাম হিসাবে শার্লটই পছন্দ করেছেন উইলিয়াম এবং তার স্ত্রী কেট। তবে দাদি এলিজাবেথ এবং মা ডায়ানার নামও জুড়ে দিয়েছেন উইলিয়াম। ‘শার্লট’ নামের ইতিহাস : ব্রিটেনের রাজপরিবারে বহুদিন ধরে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম চার্লস। মেয়েদের ক্ষেত্রে শার্লট। অষ্টাদশ শতাব্দীতে রাজা তৃতীয় জর্জের রাণীর নাম ছিল শার্লট। রাজা তৃতীয় জর্জ ১৭৬১ সালে রাণী শার্লটের জন্যই বাকিংহাম প্রাসাদ কিনেছিলেন। ওই প্রাসাদই এখন বর্তমান রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রধান বাসস্থান। রাজকুমারীর মায়ের পরিবারে অর্থাত ক্যাথরিনের পরিবারেও শার্লট নামটি রয়েছে। ক্যাথরিনের ছোট বোন পিপা মিডলটনের মাঝের নাম শার্লট। ০৫.০৫.২০১৫