ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২৩:০০:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

এল সালভাদরে নিখোঁজ সাংবাদিকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার

এল সালভাদরে রাস্তার পাশ থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার তিনি নিখোঁজ হন। খবর এএফপি’র।


খবরে বলা হয়, রাজধানী সান সালভাদের থেকে একশ’ কিলোমিটার উত্তরপূর্বের সান্তা রোসা গুয়াচিপিলিনের উপকণ্ঠে একটি মহাসড়কের পাশ থেকে কার্লা টুরসিওস (৩৩) নামের ওই সাংবাদিকদের লাশ উদ্ধার করা হয়।।


সংবাদপত্র লা প্রেন্সা গ্রাফিকার খবরে বলা হয়, ‘সাংবাদিক কার্লা টুরসিওসকে হত্যা করা হয়েছে।’


সালভাদরের সরকারি আইনজীবী দপ্তর সূত্র জানায়, সান্তা রোসা গুয়াচিপিলিন এলাকার একটি মহাসড়কের পাশে এক নারীর লাশ পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।


লা প্রেন্সা গ্রাফিকা জানায়, টুরসিওসের স্বামী লাশ ও ক্ষতচিহ্ন দেখে এটি তার স্ত্রীর লাশ বলে সনাক্ত করেছেন।