এশিয়ান গেমস নারী হকি বাছাই: মূল পর্বের হাতছানি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান জাপান এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্বে উজবেকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল জাকার্তায় ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ জাতীয় নারী হকি দল। বিজয়ী দলের হয়ে শারিকা রিমন, কনা আক্তার ও আইরিন রিয়া একটি করে গোল করেন।
উজবেকিস্তানের মাদিনাবোনু খুজায়েভা ও জুলখুমোর খায়দারোভা দুই গোল শোধ দেন। ঐতিহাসিক এই জয়ে লাল-সবুজদের সামনে এখন মূল পর্বে খেলার হাতছানি।
আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ড্র করলেই জাপান এশিয়ান গেমসের মূল পর্বে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। যা হবে দেশের নারী হকির জন্য ঐতিহাসিক এক অর্জন।
এই প্রথমবারের মতো বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) জাতীয় নারী দল গঠন করেছে। আর দল গঠনের পরপরই তারা প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাই পর্বে অংশ নিচ্ছে।
আগের ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেই নিজেদের শক্তি জানান দেয় লাল-সবুজের মেয়েরা। আর নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ে তারা।
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা শুধু আন্তর্জাতিক আসরে প্রথম জয়ের স্বাদই পায়নি, পাশাপাশি এশিয়ান গেমস বাছাইয়ের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়েও গেছে। ‘এ’ গ্রুপে দুই ম্যাচে একটি করে ড্র ও জয়ে ৪ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে চাইনিজ তাইপে।
সমান ম্যাচে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট পেয়ে উজবেকিস্তানের অবস্থানে তিনে। আর দুই ম্যাচের দু’টিতেই হেরে কোনো পয়েন্ট না পাওয়ায় হংকং চায়না আছে সবার শেষে।
গতকাল জাকার্তায় উজেবেকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশের মেয়েরা। ফলে গোলও তারা আগে পায়। ম্যাচের ১১ মিনিটে শারিকা রিমনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এসময় পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে দলকে এগিয়ে নেন রিমন (১-০)। পরের মিনিটেই বাংলাদেশের আনন্দ থামিয়ে দেয় উজবেকিস্তান। মাদিনাবোনু খুজায়েভা পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে সমতা আনেন (১-১)। ম্যাচের ২৪ মিনিটে আবারও লিড নেয় বাংলাদেশ। আগের ম্যাচে গোল করা কনা আক্তার এ ম্যাচেও দলকে আনন্দের উপলক্ষ তৈরি করেন। আক্রমণ থেকে কনা উজবেকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে নেন (২-১)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রেখে সাফল্য পায় তারা। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশ দলকে তৃতীয় গোল উপহার দেন আইরিন রিয়া (৩-১)। ছয় মিনিট পর উজবেকিস্তান ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ম্যাচের ৪৬ মিনিটে জুলখুমোর খায়দারোভা পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে চাপে রাখেন (২-৩)। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে টার্ফ ছাড়ে বাংলাদেশ।
এখন শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে পয়েন্ট পেলেই রিয়া-অর্পিতাদের সামনে ধরা দেবে ঐতিহাসিক সাফল্য। ম্যাচ সেরা হন বাংলাদেশের আইরিন আক্তার রিয়া। আগের দিন চাইনিজ তাইপের ম্যাচে তিনিই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম গোল করেছিলেন। কাল সেই ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচ সেরা হওয়ায় বেশ উচ্ছ্বসিত রিয়া।
তিনি বলেন,‘আমি অনেক খুশি হয়েছি আজকের খেলায় বেস্ট প্লেয়ার হওয়ায়। আমাদের দলের সবাই সহায়তা করেছে যার কারণে আমি এখানে আসতে পেরেছি।’
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











