এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের নাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
সম্প্রতি প্রকাশিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২২-এর শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম। ২০১৯ সালের পর বাংলাদেশি কোনো বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকার সেরা ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানকে নতুন করে প্রশ্নবিদ্ধ করে তুলছে।
বুধবার (৬ এপ্রিল) প্রকাশিত এই র্যাংকিং অনুযায়ী, বিশ্বের ৬৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৪২তম অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তালিকার শীর্ষ ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে থাকলেও আগের ৩ বছরের তুলনায় আরও নেমে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাংক।
এর আগে, ২০২১ ও ২০২০ সালে ১৩৫তম এবং ২০১৯ সালে তালিকার ১২৭তম স্থানে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের মাত্র ১৩টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া প্রথম ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে নেই বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নাম।
বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে- ২০২তম অবস্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ২১৫তম স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে।
এছাড়া, ২৯১ থেকে ৩০০-এর মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি, ৩৫১ থেকে ৪০০-এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ৪৫১ থেকে ৫০০-এর মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬০১ থেকে ৬৫০তম অবস্থানের মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) রয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


