এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৩৪ এএম, ১০ জুন ২০১৮ রবিবার
শেষ পর্যন্ত বাংলাদেশের নারী ক্রিকেটাররা দেখিয়ে দিল তারাও কারও থেকে কম নয়। আজ শুক্রবার ফাইনালে মালয়েশিয়াকে ৭০ রানে বিধ্বস্ত করে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠল সালমা-রুমানাবাহিনী।
আগামী রোববার কুয়ালালামপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শামীমা সুলতানা ৪৩, আয়েশা রহমান ৩১, ফারাজানা ৭, সানজিদা ১৫ রান করে আউট হন। ফাহিমা খাতুন ১২ বলে ২৬ এবং জাহানারা ২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেন সালমারা।
জবাবে মালয়েশিয়া ১৩১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানের মাথায় ওপেনার ক্রিস্টিনা ব্যারেটকে (২) হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়ার। শেষ পর্যন্ত নিজ মাটিতে নির্দিষ্ট ওভারে ৯ উইকেটে ৬০ রান তোলে মালয়েশিয়া দল।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট, তৃতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটে এবং চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে নাস্তানাবুদ করে টাইগ্রেসরা।
এবার শুধু ফাইনালের প্রতিক্ষা। ভারতের বিপক্ষে আগেরবারের মত জিতলেই এক অনন্য রেকর্ড গড়ে বাঘিনীরা। তারা বাংলাদেশের জন্য নিয়ে আসবে বহুদিনের প্রতিক্ষীত স্বপ্নের এশিয়া কাপ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











