ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২১:৫০:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

এসএসসিতে ফেল করায় কালিগঞ্জে ছাত্রীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাস না করায় সাতক্ষীরার কালিগঞ্জে শারমিন সুলতানা (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার সন্ধ্যার পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শারমিন।

শারমিন উপজেলার ৫নং কুশলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামের মেয়ে। সে এ বছর দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। কিন্তু সে পাশ করতে পারেনি। এতে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজ কক্ষে গলায় ফাঁস দেয় সে। বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।