এসএসসিতে ফেল করায় সারা দেশে ৩ ছাত্রীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
প্রতীকী ছবি
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ রোববার ঘোষণা করা হয়েছে। পরীক্ষায় ফেল করায় সারা দেশে ৩ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত
হাতীবান্ধা (লালমনিরহাট)
লালমনিরহাটের হাতীবান্ধায় এসএসসি পরীক্ষায় ফেল করায় লাইজু আক্তার (১৬) নামে এক ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। আজ দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। লাইজু আক্তার ওই এলাকার জেল হকের মেয়ে ও পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী।
স্থানীয়রা জানান, আজ সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই ফলাফলে সে ফেল করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাখাই (হবিগঞ্জ)
হবিগঞ্জের লাখাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মণি আক্তার (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত মণি আক্তার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের জামাল মিয়ার মেয়ে। সে মাদনা এসইএসডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফল দেখার পর সে ফেল করায় রাগে ও অপমানে পরিবারের সবার অগোচরে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস নিয়ে লিমা আক্তার নামে এক ছার্ত্রী আত্মহত্যা করছে। আজ রোববার দুপুরে উপজেলার তিনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, লিমা হরিপুর উপজেলার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে একই এলাকার জহিরুল ইসলামের মেয়ে।
হরিপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর লিমা জানতে পারে সে ফেল করেছে। এ খবর পাওয়ার পর তার ঘরের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


