এসএসসির প্রথম দিন অনুপস্থিত ১০ হাজারের বেশি শিক্ষার্থী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
দেশের আটটি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারা দেশে ১০ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদিন বহিষ্কার হয়েছে ২৪ জন পরীক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকায় ১ হাজার ৩৯৬ জন, রাজশাহীতে ৭৬২ জন, কুমিল্লায় ৬৩১ জন, যশোরে ৪৬৩ জন, চট্টগ্রামে ৪৭৭ জন, সিলেটে ৩১৮ জন, বরিশালে ৩৯০ জন, দিনাজপুরে ৫৪১ জন অনুপস্থিত ছিলো। এছাড়া মাদরাসা বোর্ডে ৩ হাজার ৭৮৮ জন ও কারিগরিতে ১ হাজার ৬২১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ঢাকায় ১ জন, বরিশালে ৩ জন, দিনাজপুরে ১ জন, মাদরাসা বোর্ডে ৬ জন ও কারিগরিতে ১৩ জন।
নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এসএসসি-সমমানে এবার মোট পরীক্ষার্থী ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৭ লাখ ১০২ জন এসএসসি, দাখিলে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
প্রথম দিন বাংলা প্রথম পত্রের ১৭ লাখ ৯৮ হাজার ৭০৬ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলো ১৭ লাখ ৮৮ হাজার ৩১৯ জন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



