ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১২:২৫:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

এসএসসি ও দাখিলের ফরম পূরণ শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী বুধবার (১৩ এপ্রিল) শুরু হবে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত ফি জমা দিতে পারবেন শিক্ষার্থীরা।

রোববার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ফরম পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৪৯৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। দু-একদিনের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সম্ভাব্য তালিকা থেকে বিলম্ব ফি ছাড়া আগামী ১৩-২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। তবে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় শেষ হবে ২৫ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে চাওয়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২১ সালে অনুত্তীর্ণদের নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।