এসি বিস্ফোরণে শাওনের মায়ের বাসায় আগুন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ১০ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নির্মাতা, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বাসায় ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টায় গুলশান ১-এ অবস্থিত শাওনের মায়ের বাসায় এ দুর্ঘটনা ঘটে। শাওন জানান, রুমের এসি বিস্ফোরণ হয়ে ভয়াবহভাবে আগুন ধরে গিয়েছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ছবিসহ একটি পোস্ট করে এই ঘটনার বর্ণনা দেন শাওন।
পোস্টে তিনি লেখেন, ‘আজ ভোর ৫টায় গুলশান ১ এ আমার মার বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ২টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!’
শাওন আরও লেখেন, ‘মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ওই ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!’
সবশেষ শাওন জানান, ‘ঘরের মেঝেতে অনেকদিনের পুরোনো রান্নার খালা ঘুমাচ্ছিলেন। তিনিই প্রথম শব্দ শোনেন এবং আগুন দেখতে পান। তিনি বলেছেন এসি ছাড়া হয়নি। যদিও ফায়ার সার্ভিসের লোক জানিয়েছেন এসির সুইচ অন ছিল! ধারণা করা যাচ্ছে ভোরের দিকে গরম সহ্য করতে না পেরে হয়তো রান্নার খালা-ই এসি ছেড়েছিলেন!’
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











