এ জীবনে আমার আর বিয়ে হবে না
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
বাগদান সম্পন্ন হয়েছে দু'বছর আগেই। ২০২০ এর মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন নুসরাত ফারিয়া। যদিও বাগদানের দিন নয়, তার ৪ দিন পর সেকথা জানিয়েছিলেন নুসরাত। বলেছিলেন, ডিসেম্বরে বিয়ে করবেন। তারপর কেটে গেছে প্রায় আড়াই বছর। গত দুই ডিসেম্বরেও অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। যা নিয়ে অবশ্য তার অনুরাগীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। আর এবার আবারও সেই বিয়ের প্রসঙ্গ উঠতেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সাফ জানিয়েছেন, তিনি এই বিয়েটা করছেন না।
নুসরাত ফারিয়ার কথায়, 'আমার আর বিয়ে হবে না, করছি না। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই, কোনও দ্বন্দ্ব নেই, তবে এই বিয়েটা হচ্ছে না'। অভিনেত্রী মনে করেন, 'হুজুগের বসে কখনওই কোনও কিছু করা উচিত নয়। কারণ তাহলে আমাকেই ভুগতে হবে। আমাদের মনে হয়েছে বন্ধুত্বটাই দীর্ঘস্থায়ী হবে। রনি আর আমি আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। রনির সঙ্গে আমার সবসময়ের জন্য যোগাযোগ আছে, থাকবেও।'
প্রসঙ্গত ২০২০-তে সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের খবর জানিয়েছিলেন নুসরাত ফারিয়া। জানা গিয়েছিল রনি রিয়াদ রশিদ একটি বেসরকারি কোম্পানির সিইও।
বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও জমিয়ে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। 'বিবাহ অভিযান' ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা গেছে তাকে। সম্প্রতি 'বিবাহ অভিযান-২' ছবিরও শ্যুটিং সেরেছেন নুসরাত। নভেম্বরে গোয়ায় আয়োজিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানে নুসরাতের বাংলাদেশের ছবি 'পাতাল ঘর' প্রদর্শিত হয়েছে। সূত্র: জি নিউজ
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




