ঐশ্বরিয়াকে মা দাবি করে বিপাকে যুবক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩২ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি এ অভিনেত্রীকে মা দাবি করে আলোচনায় আসেন আদিরেড্ডি সন্দ্বীপ কুমার (প্রাথমিকভাবে সংগীত কুমার বলে চিহ্নিত করা হয়) নামের এক যুবক।
তবে এবার বিপাকে ভারতের বিশাখাপত্তনমের এই যুবক। আইনি জটিলতার পড়তে হতে পারে তাকে। স্থানীয় পুলিশ জানিয়েছে, যদি ঐশ্বরিয়া রাই বচ্চন তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তবে যুবকটিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই যুবক ‘গ্র্যানডিওসিটি’ রোগে ভুগছেন। তিনি একজন বাস কন্ডাক্টরের ছেলে। এক সময় মেধাবী ছাত্র থাকলেও এখন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ান।
এর আগে ২৯ বছর বয়সি এই যুবক দাবি করেন, ঐশ্বরিয়া রাই তার মা। ১৯৮৮ সালে লন্ডনে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে তার জন্ম হয়। এরপর তিনি এ অভিনেত্রীর মা-বাবা বৃন্দা রাই ও কৃষ্ণরাজ রাইয়ের (প্রয়াত) কাছে বড় হয়েছেন। পরবর্তীতে তার বাবা আদিভেলু রেড্ডি তাকে বিশাখাপত্তনমে নিয়ে যায়।
অদ্ভুত এই দাবির পাশাপাশি এই যুবক আরো জানান, ২৭ বছর ধরে তিনি মায়ের কাছ থেকে দূরে রয়েছেন, এখন তার সঙ্গে থাকতে চান। শুধু তাই নয়, অভিষেকের সঙ্গে নাকি ঐশ্বরিয়ার ছাড়াছাড়ি হয়েছে এবং এ অভিনেত্রী এখন আলাদা থাকছেন বলেও তার দাবি। এর আগে সন্দ্বীপ নিজেকে জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমানের শিষ্য বলে দাবি করেছিলেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







