ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন অভিষেক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সুখেই কাটছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য জীবন। কিন্তু কয়েক দিন ধরেই বলিউডের অন্দরে গুঞ্জন রটেছে, ভেঙে যাচ্ছে অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক! যদিও বিয়ের পর থেকেই একাধিকবার তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা শোনা গেছে। তবে সব জল্পনা উড়িয়ে সম্পর্ক এখনো অটুট রয়েছে তাদের।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, নতুন করে আবারও অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে ভাঙন নিয়ে কানাঘুষা চলছে। তবে বরাবরের মতো এবারও নিরব নেই জুনিয়র বচ্চন। এর আগে যতবারই এমন ঘটনা ঘটেছে প্রতিবারই তিনি রসিকতার ছলে পরিস্কার করেছেন নিজেদের সম্পের্কের কথা।
এবারও জল্পনার মাঝে স্ত্রীকে নিয়ে টুইট করলেন অভিষেক। তবে একটু ভিন্নভাবে।
সম্প্রতি আম্বানীদের অনুষ্ঠানে মেয়ের সঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়াকে। কিন্তু সেখানে দেখা মেলেনি অভিষেকের। অথচ ওই অনুষ্ঠানে প্রাক্তন সালমানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন বচ্চন বধূ। এতেই শুরু হয় গুঞ্জন।
আম্বানীদের ওই অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করেন বচ্চন পরিবারের এক গুণমুগ্ধ। যেখানে ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যাকে দেখা যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় মানুষেরা।’
সেই টুইটের পাল্টা জবাবে অভিষেক লেখেন, ‘আমারও প্রিয় মানুষেরা।’ আর এতেই সব পরিস্কার হয়ে যায়।
এর আগে ২০১৪ সালে দুজনের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। সেই সময় অভিষেক টুইট করেন, ‘আমার নাকি ডিভোর্স হচ্ছে। এই খবরটা আমাকে জানানোর জন্য ধন্যবাদ! দয়া করে এটাও বলে দিন যে আমি কবে দ্বিতীয় বিয়েটা করছি?’
তারকাদের নিয়ে এমন গুঞ্জন নতুন কিছু নয়। তবে মাঝে মধ্যে গুঞ্জন সত্যি হিসেবেও ধরা দেয়।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











