ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৮:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ওজিলের পাশে সানিয়া মির্জা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৭ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

বর্ণবেষম্যের অভিযোগে জার্মানি জাতীয় দল থেকে অবসর নেয়া মেসুত ওজিলকে নিয়ে আলোচনা এখন সর্বত্র। এবার ওজিলের পক্ষে দাড়ালেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। বললেন, মানুষ হিসেবে সঠিক কাজটি করেছেন ওজিল।


সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই সানিয়া কোর্টের বাইরে। কিন্তু ক্রীড়া দুনিয়ার সমস্ত খবরই তার কাছে রয়েছে। ওজিলকে নিয়ে সৃষ্ট ঘটনায় নিজেও কষ্ট পেয়েছেন সানিয়া।


সানিয়া ওজিলের সেই দীর্ঘ বিবৃতি তুলে দিয়ে লেখেন, ‘একজন অ্যাথলেটের জন্য এটা দুঃখের দিন। তার থেকেও বড় একজন মানুষের জন্য। মেসুত ওজিল, আপনি বর্ণবৈষম্যের কথা বলেছেন, কোনো অবস্থাতেই যা মেনে নেয়া যায় না। যদি এটা সত্যি হয়, তাহলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক।’